রিফ্লেকটিভ স্টিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন ধরনের যানবাহনে রিফ্লেকটিভ স্টিকার লাগানোর উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। জেলা পুলিশের পক্ষ থেকে এসব স্টিকার সরবরাহ করা হবে। গতকাল মঙ্গলবার মেহেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় এসব তথ্য জানান পুলিশ সুপার আনিসুর রহমান। যানবাহনের চালকদের নিয়ে এই সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন নিরাপদ সড়কের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। পরে পুলিশ সুপার আনিসুর রহমান ইজিবাইকের সামনে রিফ্লেকটিভ স্টিকার লাগিয়ে দেন। পর্যায়ক্রমে সব ধরনের যানবাহনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব স্টিকার সরবরাহ করা হবে বলে তিনি জানান। এই স্টিকারে রাতে আলোর প্রতিফলন ঘটে এবং তা দূর থেকে দেখা যায়।