রিভলবার উদ্ধার একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ষোলশহর মেয়র গলির উল্টো পাশের একটি ঘরে অভিযান চালিয়ে পুলিশ গতকাল শনিবার রাতে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলাউদ্দিন (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আলাউদ্দিনের গ্রামের বাড়ি বাঁশখালী এলাকায়। নগরের বিভিন্ন বাসাবাড়িতে তিনি শিক্ষার্থীদের আরবি পড়ান। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।