রিভলবার জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক সুবেদার ফজলুল হক এক অস্ত্র চোরাকারবারিকে ধাওয়া করে ভারতের তৈরি রিভলবার ও একটি গুলি জব্দ করেছেন। বিজিবি ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার বলেন, রোববার গভীর রাতে একজন চোরাকারবারি অস্ত্র ও গুলি নিয়ে সীমান্তের ২৮৪ নম্বর মেইন পিলারের ৩৯ সাব-পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সেখানে টহলরত নায়েক সুবেদার ফজলুল হক ওই চোরাকারবারিকে ধাওয়া করেন। এ সময় চোরকারবারি একটি রিভলবার ও একটি গুলি ফেলে পালিয়ে যান।