রিভলবারসহ এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফার ওপর বোমা হামলার আসামি ইমরান মোড়লকে (২১) গত সোমবার রাতে বিদেশি রিভলবার ও পাঁচটি গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।ফুলতলা থানার পুলিশ সূত্রে জানা গেছে, বোমা হামলার ৯৬ ঘণ্টার মধ্যে উপজেলার গাড়াখোলার মুক্তেশ্বরী এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ফুলতলা থানার উপপরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী বলেন, সোমবার গভীর রাতে ইমরানকে গ্রেপ্তারের পর তিনি জানান, তাঁর আত্মীয় আল মামুনের নেতৃত্বে পাঁচজন মিলে বোমা হামলা চালান।