রিভলবারসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে বিদেশি রিভলবারসহ হাফিজুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্রটি পাকিস্তানের তৈরি। কিছুদিন আগে হাফিজুর অস্ত্রটি কিনেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল (বৃহস্পতিবার) তাঁকে আদালতে নেওয়া হবে।’