রিভলবারসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার পাইকপাড়া রাস্তার মাথা এলাকা থেকে দুটি বিদেশি রিভলবারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় পরিচালিত এই অভিযানে ১২টি গুলি ও ৩০০টি ইয়াবা বড়িও উদ্ধার করা হয়।গ্রেপ্তার আফসার উদ্দিনের (২৮) বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামে।র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নূর-উজ-জামান প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়। একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে আফসারসহ কয়েকজন ছিনতাইকারী সেখানে আসে। আমাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।’ র‌্যাব সূত্রমতে, আফসার উদ্দিন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য এবং মাদক বিক্রেতা।