রিভলবারসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দেশে তৈরি একটি রিভলবার, তিনটি গুলিসহ মিঠুন দাস (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) ফরিদপুর ক্যাম্পের একটি দল। তিনি মধুখালীর জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের অনাথ দাসের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মধুখালী উপজেলার মাঝকান্দি বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বাড়ির শোওয়ারঘরের বিছানার নিচ থেকে রিভলবারটি উদ্বার করা হয়। র‌্যাবের ডিএডি এনামুল হক বাদী হয়ে রাতেই মধুখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। ফরিদপুর অফিস।