প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার পালোহারা গ্রামে গতকাল সোমবার সকালে একটি রিভলবারসহ চার মামলার পলাতক আসামি আবদুল আলিম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে লালপুর থানার পুলিশ। লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের একটি খড়ের পালার ভেতর থেকে একটি রিভলবার পাওয়া যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলিম লালপুর থানার চাঁদাবাজিসহ চার মামলার পলাতক আসামি। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে লালপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। নাটোর প্রতিনিধি