রিভলবারসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলায় শনিবার রাতে পুলিশ বিদেশি রিভলবারসহ রায়হান আলী (২৩) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার হাটুরিয়া গ্রামে। বেড়া থানা সূত্রে জানা গেছে, পুলিশ কয়েক দিন ধরে রায়হানের ওপর নজর রাখছিল। শনিবার রাত সাড়ে ১২টার দিকে পেঁচাকোলা মোড় থেকে পুলিশ তাঁকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে দুটি গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার পাওয়া যায়। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার বলেন, ‘রায়হান এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। এ ব্যাপারে থানায় তাঁর নামে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি সাভার থেকে রিভলবারটি নিয়ে আসেন।’n শেরপুরে ট্রাকে আগুন, আতঙ্ক