রিভিশনের শুনানি সপ্তমবারের মতো পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল র‌্যাব-৮-এর ছয় সদস্যের বিরুদ্ধে ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর মায়ের করা মামলার রিভিশন আবেদনের শুনানি সপ্তমবারের মতো পেছাল। আবেদনটি শুনানির জন্য গত বুধবার জেলা ও দায়রা জজ আদালতের কার্যতালিকায় থাকলেও শুনানি হয়নি।