রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলায় সংগঠক রিকো চাকমাকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত রোববার বিকেলে প্রথম দফার তিন দিন রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। পুলিশ নতুন করে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ইউপিডিএফের জেলা সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে দাবি করেন, রিকো চাকমাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয়েছে। ২২ এপ্রিল ঢাকা যাওয়ার পথে গুইমারা এলাকায় পুলিশ রিকো চাকমাকে গ্রেপ্তার করে।