রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা থেকে নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার খলিলুর রহমান ও রিপন মিয়াকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রশিক নগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার খাগড়াছড়ির বিচারিক হাকিমের আদালতে হাজির করে দুজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।