প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার শিবিরের ক্যাডার আশিকুর রহমান ওরফে মইফুলকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ৷ গতকাল রোববার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে মতিহার থানার পুলিশ রিমান্ডের আবেদন জানায়৷ আদালত আজ সোমবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন৷ গত শনিবার বেলা আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা এলাকা থেকে মইফুলকে গ্রেপ্তার করে র্যাব৷ রাজশাহী| বিশ্ববিদ্যালয় প্রতিনিধি