রিমান্ড মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানীর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা একটি মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে ৯ সেপ্টেম্বর পুলিশ আবেদন করে। এর ওপর শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। জসিমকে গত ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে ব্লগার রাজীব হত্যা ও ব্লগার আসিফকে হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ওই দুই মামলায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।