রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কিশোরগঞ্জের ভৈরব গুদাম থেকে ৯২ হাজার ৪১৬ বস্তা সার গায়েবের ঘটনায় গুদামটির ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (সার) রেজাউল করিমকে সাত দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদুকের ময়মনসিংহ সার্কেল কার্যালয়ের সহকারী পরিচালক পাল কমল চন্দ্র। গত ১৬ নভেম্বর রেজাউল ও গুদামরক্ষক খোরশেদ আলমকে অভিযুক্ত করে দুর্নীতি দমন আইনে ভৈরব থানায় মামলা হয়। গত সোমবার টাঙ্গাইল শহরের ভেড়াডোমা এলাকা থেকে রেজাউলকে গ্রেপ্তার করে পুলিশ। নিজস্ব প্রতিবেদক, ভৈরব|