রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-৩ আসনের সাবেক সাংসদ আবদুল গাফফার বিশ্বাসের পুত্রবধূ সারাহ ফারগুশান ওরফে তন্নী হত্যা মামলার প্রধান আসামি তাঁর স্বামী সোহেল বিশ্বাসের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে অসুস্থ থাকায় এখনই সোহেলকে রিমান্ডে না নিয়ে আদালতের মাধ্যমে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম মো. ফারুক ইকবাল শুনানি শেষে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ১৪ জুন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শাজাহান জিজ্ঞাসাবাদের জন্য সোহেলকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।