প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের অ্যালফাবেট কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী গাজী মাহিয়ান তাসিন (৪) হত্যা মামলায় তাঁর চাচি লাভলী বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। উপজেলা বিচারিক হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার কলাপাড়া পৌর শহরের রহমতপুর বাসা থেকে লাভলী বেগমকে পুলিশ গ্রেপ্তার করে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে লাভলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেছি। আদালত গতকাল রোববার রিমান্ড শুনানির শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’