রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তিনগর এলাকায় মাদক বিক্রিতে রাজি না হওয়ায় চোর আখ্যা দিয়ে ট্রলার শ্রমিক লিখনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিক ইমামের আদালতে মামলার আসামি সাদ্দাম, তাঁর ভাই সানি ও সহযোগী টিটুকে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসনাত আবদুল্লাহ। বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।