প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা যুবলীগের কর্মী জসিম উদ্দিন হাওলাদার হত্যা মামলায় কারাগারে বন্দী তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এঁরা হলেন রতন বৈদ্য, স্বদেশ বড়াল ও লিটন শীল। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা নেছারাবাদ থানার এসআই শাহাবউদ্দিনের আবেদনের শুনানি শেষে পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। ১৬ এপ্রিল উপজেলার পূর্ব জলাবাড়ি এলাকায় জসিম উদ্দিনকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিমের ভাই আলাউদ্দিন হাওলাদার বাদী হয়ে জলাবাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশিস বড়ালকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।