রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরের দুধবিক্রেতা ওসমান গনি হত্যাকাণ্ড মামলার পাঁচ আসামি আত্মসমর্পণ করার পর আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন ওসমান গনির বড় ভাই রুহুল আমিন, আমিনের স্ত্রী সাফিয়া, ছেলে মিন্টু, শহিদুল ও মেয়ে রোমানা। মামলার বিবরণে জানা যায়, উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের কামতাল গ্রামের ওসমান গনিকে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৬ সালের ১৭ এপ্রিল সন্ধ্যায় এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ওসমান গনির ছেলে ইব্রাহিম সুমন বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন।