রিমান্ড শুনানি রোববার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ বন্দরের নয়ানগর মুকফুলদী এলাকার দুটি বাড়িতে গত বুধবার রাতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনের রিমান্ড শুনানি রোববার ধার্য করেছেন আদালত। ১০ দিনের রিমান্ড চেয়ে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার তাঁদের আদালতে তোলা হলে এ আদেশ দেওয়া হয়। গ্রেপ্তার চারজন হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বাংলাবাজার এলাকার আল আমিন, বন্দর থানার সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকার সোহাগ, নরসিংদীর মাবধদী উপজেলার গঙ্গাপাড় এলাকার ইদ্রিস আলী ও বন্দর থানার ফরাজিকান্দা এলাকার হাসান। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ইদ্রিস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।