প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের উত্তর কাজিনগর গ্রামে তিন ভাইকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আবুল হোসেন ওরফে আবুর (২৬) তিন দিনের রিমান্ড শেষ হয়েছে।
পুলিশ জানায়, রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার আবুল হোসেনকে নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯ জুলাই কাজিনগর গ্রামের মোকছুদ উল্লার ছেলে মো. হারুনুর রশিদ, কামাল হোসেন ও আমির হোসেন ওরফে বাবলুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।