রিমান্ড শেষে এশা জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল বাকি মির্জা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ওয়াসিমা খাতুন ওরফে এশার (২১) চার দিনের রিমান্ড গতকাল শুক্রবার শেষ হয়েছে।বিকেলে এশাকে আদালতে হাজির করা হলে বিচারিক হাকিম মো. হাসিবুল ইসলাম তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়। আদালতে হাজির হয়ে এশা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বললেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে তাঁকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন বলেন, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় এশার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পেয়েছি। সেই অনুযায়ী তদন্ত এগোচ্ছে।’ প্রসঙ্গত, ১৬ এপ্রিল সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের পাশে গণপূর্ত বিভাগের সরকারি ডরমিটরির নিজের কক্ষ থেকে পুলিশ বাকি মির্জার লাশ উদ্ধার করে। এ ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।