রিমান্ড শেষে কাদের মোল্লা ও কামারুজ্জামান কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কাজে বাধা ও পুলিশকে মারধরের অভিযোগে করা পল্টন থানার একটি মামলায় জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের দুজনের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, গত ২০ জুন রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির এক সমাবেশের মিছিল পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। তখন মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের কাজে বাধা দেন এবং মারধর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনানোর চেষ্টা করেন। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়। গত ২২ জুলাই কাদের মোল্লা ও কামারুজ্জামানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। গতকাল তিন দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করা হয়।