রিমান্ড শেষে কারাগারে শেহনাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার শেহনাজ রশিদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তানভীর আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল শেহনাজের আইন-জীবীরা জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। গত রোববার শেহনাজকে এক দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।ইয়াবা সেবন ও ব্যবসার অভিযোগে পুলিশ গত শনিবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে শেহনাজ রশিদ খান, তাঁর ভাশুর তায়েব জামান এবং মাহবুব হোসেন ও তৌহিদুল ইসলাম জিতু নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।