রিমান্ড শেষে কারাগারে সেই এএসআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া ডিশ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম রেজাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার শামীমকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম নুরু মিয়া এ আদেশ দেন।
গত ১১ মার্চ ডিশ বিল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই পুলিশ সদস্য ডিশ ব্যবসায়ী আল আমিনকে (২২) গুলি করেন। এ ঘটনায় ওই দিনই খিলগাঁও থানায় মামলা হলে রাতেই শামীম রেজাকে গ্রেপ্তার করা হয়। একই দিনে তাঁকে প্রত্যাহারও করা হয়। শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ মার্চ আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ রিমান্ড শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো।