রিমান্ড শেষে ডিউক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিন দফায় আট দিনের রিমান্ড শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউককে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল মঙ্গলবার ডিউককে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল সাইফুল ইসলাম ডিউকের আইনজীবীরা তাঁর সঙ্গে দেখা করে মামলা সম্পর্কে আলোচনা করার জন্য আবেদন জানান। আদালত পাঁচজন আইনজীবীকে দেখা এবং আসামির সঙ্গে ১৫ মিনিট আইনগত বিষয়ে কথা বলার সুযোগ দেন।উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন ও লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) সাইফুল ইসলাম জোয়ার্দারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগে সিআইডি ডিউককে গ্রেপ্তার করে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে (২০০১-০৬) ডিউক তাঁর একান্ত সচিব ছিলেন।