প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন তিন আসামির দুই দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এই ঘটনায় মিলনের মায়ের দায়ের করা মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। ডিবি সূত্র জানায়, তারা এই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন চরকাঁকড়া গ্রামের জাফর ইকবাল, হারুনুর রশীদ, আবদুল খালেক ওরফে মাছ খালেক ও শাহ আলম। তাঁদের মধ্যে প্রথম তিনজনকে গত সোমবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।