রিমান্ড শেষে পাঁচজনকে জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদ হত্যা মামলার আসামি দুই ছাত্রীসহ পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিন দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার কোতোয়ালি থানার পুলিশ পাঁচজনকে আদালতে হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গত রোববার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব-৯) শিক্ষক খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রীসহ সুনামগঞ্জের ছাতক উপজেলার আলীগঞ্জ বাজারের বাসিন্দা রাসেল আহমদ (৩০), নগরের জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা আলীমুল ইসলাম (২৪) ও নগরের দরগাগেট এলাকার হোটেল আজমিরের ব্যবস্থাপক মো. লোকমান মিয়াকে (২৫) আটক করেন। শিক্ষক খুনের কথা স্বীকার করায় র‌্যাব তাঁদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করলে আটক পাঁচজনকে শিক্ষক হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি হিসেবে থানাহাজতে পাঠানো হয়। গত ২১ মার্চ বেলা সাড়ে তিনটায় সিলেট নগরের গৌড়গোবিন্দ টিলার পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন শিক্ষক হারুন-অর-রশিদ। এ ঘটনায় শিক্ষকের শ্যালক আল আজিজ চৌধুরী বাদী হয়ে ২২ মার্চ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।