রিমান্ড শেষে বাবর ও রহিম কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।বাবর ও রহিমকে এর আগে গত শনিবার জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম কারাগার থেকে ঢাকায় নিয়ে যায় মামলাটির তদন্তকারী সংস্থা সিআইডি। তাঁদের ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে গতকাল বুধবার দুজনকে সড়কপথে চট্টগ্রাম আনা হয়। রাত নয়টার দিকে বাবর ও রহিমকে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এ ছাড়া আদালতে হাজির করার সঙ্গে সঙ্গে বাবরের পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা। আগামী রোববার জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন আদালত।