রিমান্ড শেষে বাবর চট্টগ্রাম কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র আটক মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।তার আগে বাবরকে ঢাকা থেকে সড়কপথে সরাসরি চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। বাবরের জামিন চেয়ে তাঁর আইনজীবীরা আবেদন করেন। সিআইডির পক্ষ থেকে নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। রাত সাড়ে ১০টায় মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারীর আদালতে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালত বাবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে বাবরের চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়।