রিমান্ড শেষে সাংবাদিক রকিবুল জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর করা নির্যাতন মামলায় সাংবাদিক রকিবুল ইসলাম ওরফে মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার তাঁকে এক দিনের রিমান্ড শেষে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।

গত শনিবার রকিবুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তা মঞ্জুর করেন।

রাজধানীর সেগুনবাগিচা থেকে শুক্রবার রাতে বেসরকারি একটি টেলিভিশনের বার্তা সম্পাদক রকিবুল ইসলামকে গ্রেপ্তার করে মিরপুর থানা-পুলিশ।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সরদার নিজামুল হক জানান, রকিবুল ইসলামের স্ত্রী দৈনিক জনকণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক চাওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ রকিবুলকে গ্রেপ্তার করে।