রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তুরাগ থানার বালু ব্যবসায়ী মনির হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল ইয়াসমিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৭ মার্চ তুরাগের পূর্ব নলভোগের বাসায় দাম্পত্য কলহের একপর্যায়ে ছুরির আঘাতে মনির নিহত ও স্ত্রী ইয়াসমিন আহত হন।