প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের শ্রীশ্রী শিব মন্দিরের তালা ভেঙে দুটি শিবলিঙ্গ চুরির ঘটনায় আটক সাতজন জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার থেকে তাঁদের তিন দিনের রিমান্ড শুরু হয়। ৭ জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা শিবলিঙ্গ দুটি চুরি করে।
এসআই আনোয়ার হোসেন বলেন, শিবলিঙ্গ চুরির সঙ্গে জড়িত আটক জোবায়ের আহমদ, নাজমুল হোসেন, মনির হোসেন, বিল্লাল হোসেন, আবদুস সোবহান, বিপ্লব গোস্বামী ও আবদুল মান্নানকে গত বুধবার মৌলভীবাজার আদালতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিন মঞ্জুর করেন। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি চুরি যাওয়া শিবলিঙ্গ দ্রুত উদ্ধারের বিষয়ে আশাবাদী।