রিমান্ডে নেওয়ার কয়েক ঘণ্টা পরই তিন আসামিকে জেলহাজতে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে রিমান্ডে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার জেলহাজতে ফেরত পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আসামি আশরাফুল ইসলাম (৩৫), বাদশা (৩৪) ও লুৎফর রহমানকে (৩৫) নাটোর জেলহাজতে ফেরত পাঠানো হয়।এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নাসিরুল ইসলাম বলেন, ‘সানাউল্লাহ হত্যা মামলার একটি জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ায় তদন্ত কর্মকর্তাকে স্থানান্তরে যেতে হয়েছে। তিনি ফিরে এলে আবারও কারাগার থেকে আসামিদের নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’