রিমান্ডে ভুয়া মুক্তিযোদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগে হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন। গতকাল তাঁকে আদালতে হাজির করে এক দিনের রিমান্ডে আনা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাফিজ উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল। একই এলাকায় একই নামে একজন আনসার সদস্য মুক্তিযুদ্ধ করেছেন। ২০০৩ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আনসার গেজেটে হাফিজ উদ্দিনের (প্রকৃত মুক্তিযোদ্ধা) নাম ছিল। তবে সেখানে পিতার নাম উল্লেখ ছিল না। এই সুযোগ নিয়ে আটক ব্যক্তি প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সচিবের স্বাক্ষর জাল করে নিজের নামে দুটি ভুয়া সনদ তৈরি করেন।