রিমান্ডে শিবিরের ১২ নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় নাশকতা চেষ্টার মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের ১২ নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান রিমান্ডের এ আদেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ জুলাই সকালে মডেল থানা ও গোয়েন্দা পুলিশ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে এক শিক্ষকসহ নয়জন এবং বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে চার ছাত্রকে গ্রেপ্তার করে। শিক্ষক ছাড়া অন্যরা সবাই ছাত্রশিবিরের নেতা-কর্মী। মামলায় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের রিমান্ড এবং ওই শিক্ষককে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।