রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ৩ নম্বর সিগন্যাল গেট এলাকা থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার যুবক মোজাম্মেল হোসেনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার বড়ুয়া প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবার মোজাম্মেলকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। গত বুধবার রাতে বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও চারটি ম্যাগাজিনসহ মোজাম্মেলকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ বলছে, এই অস্ত্রের মালিক জাহাঙ্গীর নামের এক ব্যক্তি। ঘটনার পর জাহাঙ্গীর আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন নগর পুলিশের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আরেফিন জুয়েল।