রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করে আহত করার ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে পুলিশ বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করে। মামলায় আজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রিয়াজ রহমানের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তাই পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
রিয়াজ রহমানের দেহে ধাতব কিছু নেই
গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ওয়েস্টিন হোটেলের পাশে ৪৬ নম্বর সড়কে গুলিবিদ্ধ হন রিয়াজ রহমান। দুর্বৃত্তরা তাঁর গাড়িও জ্বালিয়ে দেয়। তিনি বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ফিরছিলেন। পরে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।