রিয়াজুল হত্যায় ১ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা রিয়াজুল হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ‘হাতকাটা নবী’ নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পূর্ব জুরাইন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে এ তথ্য জানান।
আগের দিন বুধবার রাতে কদমতলী এলাকার কালা মিয়া সরদার রোডে নিজের রড-সিমেন্টের দোকানে রিয়াজুল হোসেন ওরফে লালুকে (৩৫) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। তিনি শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।