রিয়েল এস্টেট সামিট-২০১৪ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়েল এস্টেট সামিটে অতিথিরা। শনিবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে সামিটের আয়োজন করে লামুডি ডটকম ডট বিডি এবং সিটিস্কেপ। ছবি: সংগৃহীত
রিয়েল এস্টেট সামিটে অতিথিরা। শনিবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে সামিটের আয়োজন করে লামুডি ডটকম ডট বিডি এবং সিটিস্কেপ। ছবি: সংগৃহীত

লামুডি বাংলাদেশ এবং সিটিস্কেপের আয়োজনে দেশে প্রথমবারের মতো রিয়েল এস্টেট সামিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে এ সামিটের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রিয়েল এস্টেট ব্যবসার ওপর চারটি গবেষণাপত্রের বিস্তারিত তুলে ধরা হয়। গবেষণাপত্র উপস্থাপন করেন লামুডি বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ গ্রোভার, সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারওয়ার, গ্রুপ সিএমও, এসএসজির আফতাব মাহমুদ খুরশিদ এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু সাইদ মো. আহমেদ।
গবেষণাপত্রে বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আবাসন ব্যবসার ধরন, সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন কৌশল ও উন্নয়নপ্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশে রিয়েল এস্টেট ব্যবসার সাম্প্রতিক ধরন বিষয়ে আলোচনা হয়। সেখানে প্যানেল সদস্যরা এ ব্যবসাসংক্রান্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিয়েল এস্টেট সামিটের গণমাধ্যম সহযোগী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বেসরকারি টেলিভিশন চ্যালেন বাংলাভিশন।