প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামীকাল বুধবার বিকেল চারটা থেকে শুরু হবে। চলবে আগামী ৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পায়নি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি বাতিল করেছে, সেসব শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে।