রিলিজ স্লিপে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষ বর্ষে (নিয়মিত) রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী রোববার। চলবে ২১ জুলাই পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ কার্যক্রমে মেধাতালিকায় স্থান পাননি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হননি এবং ভর্তি বাতিল করেছেন—এমন শিক্ষার্থীরা রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd)—এই লিংকে Applicants Login (Master Final) অপশনে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিয়ে লগইন করতে হবে।