প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২১ মার্চ বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। এই কার্যক্রমে চার ধরনের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। মেধাতালিকায় স্থান পাননি, স্থান পেয়েও ভর্তি হননি, ভর্তি বাতিল করেছেন এবং দ্বিতীয় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছেন এমন শিক্ষার্থীরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম জানান, ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে দেওয়া আছে।