রিহ্যাবের পাঁচ দিনের আবাসন মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শীতকালীন আবাসন মেলা শুরু হচ্ছে আজ বুধবার। ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই মেলায় থাকবে ১৫০টি স্টল। এর মধ্যে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের পাশাপাশি আবাসনশিল্পের বিভিন্ন উপখাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলও থাকছে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো যাতে কোনো অনুমোদনহীন প্রকল্প প্রদর্শন ও বিক্রয় করতে না পারে, সে জন্য রিহ্যাব ও রাজউকের সমন্বয়ে একটি পর্যবেক্ষক দল থাকবে মেলা প্রাঙ্গণে। এ ছাড়া মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত প্রকল্প সম্পর্কে ক্রেতা-দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী তথ্য জানাতে রিহ্যাবের নিজস্ব একটি তথ্যকেন্দ্র থাকবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে।