রিয়াজ আহমেদ পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবেরকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম গতকাল রিয়াজ আহমেদকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। মহানগর হাকিম সাইফুর রহমান শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৩ মার্চ এ আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন রিয়াজ আহমেদ। বিচারক শুনানির জন্য ২৪ মার্চ দিন ধার্য করেন। পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ঘুষ লেনদেনের ষড়যন্ত্র করার অভিযোগে গত ১৭ ডিসেম্বর বনানী থানায় সাতজনকে আসামি করে এই মামলা করে দুদক।