রিয়াজ উল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সময় মুখে মিষ্টি হাসি লেগেই থাকত। এই হাসি মুখের যুবকের নাম রিয়াজ উল ইসলাম। বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর একটি বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। কয়েক বছর আগে বিয়ে করেন। তাঁদের চার বছরের একটি ফুটফুটে মেয়েও আছে। সবাইকে নিয়ে আনন্দেই ছিলেন তিনি। কিন্তু দুই মাস আগে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। ওই সময় তিনি ঢাকার একটি লিভার চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন। পরে অবস্থা খারাপ হলে পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যান। সেখানের চিকিৎসকেরা তাঁকে যকৃৎ প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য অন্তত ৪৫ লাখ টাকা প্রয়োজন। তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের সহূদয় ও বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা: ফেরদৌসী পলি, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৮১০১০০০১৩৩১২৮, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, শান্তিনগর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।