রিয়াজ হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের প্রতিবন্ধী শিশু রিয়াজ গত ৫ জুলাই রাজধানীর নাখালপাড়ার এমপি হোস্টেলের বাসা থেকে নিখোঁজ হয়েছে। ছেলেটির গায়ের রং শ্যামলা এবং মুখের ওপরের পাটির একটি দাঁত উঁচু। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল টিয়া রঙের গেঞ্জি। রিয়াজের বাবা আবদুল লতিফ জাতীয় সংসদ সচিবালয়ে চাকরি করেন। নিখোঁজ হওয়ার বিষয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো ব্যক্তি শিশুটির সন্ধান পেলে তেজগাঁও থানা অথবা নাখালপাড়া এমপি হোস্টেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি।