রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সভা
রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতি ও বৃহত্তর রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এক জরুরি সভা ২ জুলাই অনুষ্ঠিত হয়।
আড়তদার কল্যাণ সমিতির সভাপতি আবুল বশর সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য দেন বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক এস এম এয়াকুব, রশিদ আহমদ, ব্যবসায়ী মো. কামাল উদ্দিন, মো. মহসিন, বিপ্লব পাল চৌধুরী, ফারুক শিবলী, মো. জসিম উদ্দিন, মো. নুরুল ইসলাম, মো. সাইফুল আলম, সুনীল কুমার চৌধুরী, মো. নাছির, মো. আব্বাছ হোসেন, আবদুল গণি, আজগর হোসেন, মো. ফোরকান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীরা বাজার তদারকির বিপক্ষে নয়। তবে অযৌক্তিকভাবে ব্যবসায়ীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে জেল জরিমানাসহ হয়রানি করা হলে ভবিষ্যতে ব্যবসায়ীরা আন্দোলনে যাবে। বিজ্ঞপ্তি