প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছরে জীবনপ্রদীপ নিভে যেতে শুরু করেছে মো. রিয়াজের। অথচ মাত্র ৬০ হাজার টাকা হলে এ শিশুটি বেঁচে যেতে পারে। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের চিকিত্সকেরা জানিয়েছেন, রিয়াজের হূদযন্ত্রের ছিদ্র দিন দিন বড় হয়ে যাচ্ছে। দ্রুত চিকিত্সা না হলে তাঁকে বাঁচানো কঠিন হবে। রিয়াজের বাবা মো. শাহআলম একজন রিকশাচালক। গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার ২ নম্বর বামনা সদর ইউনিয়নে। শাহআলমের পক্ষে ৬০ হাজার টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই ছেলেকে বাঁচাতে সমাজের হূদয়বান মানুষের সাহায্য চেয়েছেন শাহআলম। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শাহআলম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৩৮৭০, ইসলামী ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা।